ভিপি নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করলো যুব অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ‘গণবন্ধু’ উপাধিতে ভূষিত করেছে টাঙ্গাইল জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা

গত শুক্রবার (৮ জানুয়ারি) নুরকে এই উপাধি দেওয়া হলেও বিষয়টি গোপন ছিলো এতো দিন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সদস্য সচিব শামীমুর রহমান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশিষ্ট কতৃপক্ষ বিষয়টি সাংবাদিকদের এক সপ্তাহ পরে জানায়।

ছবি-সংগৃহীত

শামীমুর রহমান সাগর জানান, এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফরিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসরত খান ভাসানী, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ, সাইফুল্লাহ হায়দার, আবির আহমেদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, শাকিলুজ্জামান, প্রিয়ম আহমেদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখায় ৫৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে মাসুদুর রহমান রাসেলকে আহ্বায়ক ও শামীমুর রহমান সাগরকে সদস্য সচিব করা হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর