মেয়র প্রার্থী বাবার জন্য শিশু পুত্রের প্রচার নজর কেড়েছে

জমে উঠেছে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনের প্রচারণা। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস একাধিক বার চষে বেড়াচ্ছেন পৌরসভার ওয়ার্ডগুলো। তার পক্ষে ভোট প্রার্থনা করছেন দলীয় নেতাকর্মীরাও।

তবে সকলের প্রচার ছারিয়ে বাবার জন্য শিশু পুত্রের প্রচার নজর কেড়েছে। বাবা জান্নাতুল ফেরদৌসের জন্য ভোট চেয়েছে শিশু পুত্র মোঃ অরিন ফেরদৌস।

সিংড়া পৌরসভার দুইটি ওয়ার্ডে বাবা জান্নাতুল ফেরদৌসের জন্য ভোটের পোস্টার বিলি করেছে ছেলে অরিন ফেরদৌস। পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে কয়েকটি বাড়িতে গিয়ে বাবার নৌকার পোস্টার তুলে দেয় অরিন।

উল্লেখ করার মতো বিষয়, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করেই বাবার জন্য প্রচারণা চালালো শিশুপুত্র।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর