দীর্ঘ ৬ দশক পর ভাঙনের সুর ছাত্র ইউনিয়নে

বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নে দীর্ঘ ছয় দশক পরে ওঠল ভাঙনের সুর। সংগঠনটির ঘোষণাকৃত কমিটির বয়স ২ মাস পূর্ণ না হতেই আলাদা সম্মেলন করতে চাচ্ছে দলটিরর একাংশ।

গত ২২ নভেম্বর ৪০তম জাতীয় সম্মেলনে ফয়েজ উল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করে। এসময় সংগঠনটির একটি অংশ দাবি করে বলছে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পরেই সম্মেলনে একাধিক গঠনতান্ত্রিক ব্যত্যয় ঘটেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি মিখা পিরেগু জানান, নতুন কমিটির ২১ দিন পরেও সভাপতি কোন ধরনের ব্যাখ্যা দেন নি।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রতিনিধি সভা শেষে জানানো হয় ৪১তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারিত হয়েছে। গঠন করা হয়েছে ১৫ সদস্যের সম্মেলন প্রস্তুতি সমন্বয় পরিষদ।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পি জানান, তারা ১৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি সমন্বয় পরিষদ গঠন করেছে। এ পরিষদ সাংবাদিক সম্মেলনের এক সপ্তাহের মধ্যে তারিখ ঘোষণা করবে।

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্রীয় কমিটিকে না জানিয়ে এমন উদ্যোগ গ্রহণযোগ্য নয়। সংগঠন বিরোধী কাজের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, ওখানে ছাত্র ইউনিয়নের কর্মী নাকি জামাত-শিবিরের মদদপুষ্ট লোক ছিলো তা আমরা এখনও বুঝে ওঠতে পারছি না। যুগে যুগে ছাত্র ইউনিয়নের অনেকেই অপতৎপরতায় লিপ্ত ছিলো। আবার অনেকেই। চেষ্টা করেছে বহুবার ছাত্র ইউনিয়নের ওপর আঘাত হানার জন্য পারেনি। আশা করি আগামীতেও পারবেনা কেউ।

স্বাধীনতা পূর্ব সময়ে চীন ও রাশিয়া কোন পন্থায় হাঁটবে ছাত্র ইউনিয়ন এমন দ্বন্দে রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরীর অনুসারী দুই ভাগে ভাগ হয়ে যায় ছাত্র ইউনিয়ন। গঠনতন্ত্রের ব্যত্যয় অভিযোগ তুলে দীর্ঘদিন পর আবার বিভক্তির শঙ্কা দেখা দিয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর