রোকনুজ্জামান, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় চিটাগুড়বাহী লরি -সিএনজি ও ইঞ্জিন চালিত ট্রলির ত্রিমুখী সংঘর্ষে ৫ জন সি এন জি যাত্রী আহত হয়েছে । আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কুষ্টিয়া পোড়াদহ সড়কের কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পোড়াদহ থেকে যাত্রী নিয়ে একটি সি এন জি দ্রুত গতিতে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে যাওয়া চিটাগুড় বাহী লরি সিএনজি টি কে ধাক্কা দিয়ে উল্টে পাশের খাদের পানির মধ্যে পড়ে যায়। অপর দিকে ট্রাকের ধাক্কায় সি এন জি দুমড়ে মুচড়ে যায় এবং সি এন জির ৫ যাত্রী গুরুতর আহত হয়ে সি এন জি’র মধ্যে আটকে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মিরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা আরো জানায়, ঘটনার পরই লরি চালক দৌড়ে পালিয়ে যায়। ঘটনার সময় বটতৈল থেকে আসা একটি ইঞ্জিন চালিত ট্রলি লরির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পাশেই উল্টে খাদে পানির মধ্যে পড়ে যায় এবং ট্রলি চালক ও দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর প্রত্যক্ষদর্শি অনেকেই বলতে থাকে লড়ি চালক নিচে চাপা পড়েছে। সত্যতা নিশ্চিত করতে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মিরা বেশ কিছু সময় উল্টে যাওয়া লরির নিচে বেশ কিছু সময় তল্লাশি চালায়। এ সময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে কিছুক্ষনের জন্য যানজট সৃষ্টি হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গেলে যানজট নিরসন হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
আহত হোন নানা বাড়ি থেকে বাড়ি অভিমুখি সি এন জি যোগে ফেরা মুসা (১৪) জারিন (৮) আব্দুল্লাহ (১৩) এবং তাদের মা মাসুদা পারভীন ও পিতা মুক্তার হোসেন।