ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৫ জনে দাড়িয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত একটার দিকে এ ভূমিকম্পে ৬ শতাধিক মানুষ আহত হয়েছেন। সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে দশ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি ঘরবাড়ি। পার্শ্ববর্তী প্রদেশ মামুজুতেও হতাহতের খবর পাওয়া গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।