চিলমারী উপজেলা কোয়ার্টারে চুরি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা কোয়ার্টারে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে,উপজেলা কোয়ার্টারের ২ নম্বর ভবনে সাংবাদিক নুরুল আমিন সরকার ও পাশের বাসার বাসিন্দা প্রভাষক হাবিবুর রহমান সবুজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। চোর বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।

খবর পেয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব দ্রুত চোরকে ধরার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর