যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ট্রাম্পের ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। এত মত প্রকাশের বিরোধীতা করা হচ্ছে বলে জানান রাশিয়া।
রাশিয়া বলছে ট্রাম্পকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়ায় ‘গণতান্ত্রিক মূল্যবোধে’ ভয়াবহ পরিণতি আসতে পারে। এই নিষেধাজ্ঞাকে সাইবার জগতে পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া জাখারোভা তার ফেইসবুক পেজে লিখেছেন, বেসরকারি মার্কিন প্রযুক্তি কোম্পানি কর্তৃক গৃহীত রাষ্ট্রের প্রধানকে নিষিদ্ধ করার পদক্ষেপে অনেকটা ‘সাইবার স্পেসে পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। নিষেধাজ্ঞায় তাৎক্ষণিক কোনো প্রভাব না পড়লেও পরবর্তীতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে দেশটির ওপর।
ট্রাম্পকে নিষেধাজ্ঞার ফলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন এসেছে। রাশিয়ার তৈরি মেসেঞ্জার সার্ভিস টেলিগ্রাম যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে, কারণ মানুষ ফেইসবুক এবং টুইটারকে ত্যাগ করছে। বিশেষ করে ট্রাম্প সমর্থকরা।
বার্তাবাজার/ই.এইচ.এম