ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ মারা গেছেন

ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৯টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

চিকিৎসক জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করেছেন তিনি।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন হিলালী ওয়াদুদ চৌধুরী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর