২য় ধাপের দেশের পৌরসভা নির্বাচনে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। নির্বাচনি বিধান অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে শেষ হওয়ার কথা। সে অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। প্রচারের শেষ মুহূর্তের কিছু ঘটনা উৎকণ্ঠায় ফেলে দিয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভোট নিয়ে সেই উদ্বেগ-উৎকণ্ঠার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন (ইসি) বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৩২টি পৌরসভায় ব্যালটে এবং ২৮টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে।
শনিবার (১৬ জানুয়ারি) যে সকল পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে- ঢাকার সাভার (ইভিএম), সিরাজগঞ্জের কাজীপুর (ইভিএম), চট্টগ্রামের সন্দ্বীপ, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া (ইভিএম), দিনাজপুরের বিরামপুর ও বীরগঞ্জ (ইভিএম), নওগাঁর নজিপুর (ইভিএম), পাবনার ভাঙ্গুড়া, ফরিদপুর (ইভিএম), সাঁথিয়া, ঈশ্বরদী ও সুজানগর, রাজশাহীর কাকনহাট (ইভিএম), আড়ানী (ইভিএম) ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের সুনামগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়িয়া (ইভিএম), নাটোরের নলডাঙ্গা (ইভিএম), গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার সারিয়াকান্দি (ইভিএম) ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি, সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর (ইভিএম), পিরোজপুরের পিরোজপুর (ইভিএম), মেহেরপুরের গাংনী (ইভিএম), ঝিনাইদহের শৈলকূপা (ইভিএম), খাগড়াছড়ি (ইভিএম), বান্দরবানের লামা, সিরাজগঞ্জের সিরাজগঞ্জ ও রায়গঞ্জ, টাঙ্গাইলের ধনবাড়ি (ইভিএম), কুমিল্লার চান্দিনা (ইভিএম), ফেনীর দাগনভূঞা (ইভিএম), কিশোরগঞ্জের কিশোরগঞ্জ ও কুলিয়ারচর (ইভিএম), নরসিংদীর মনোহরদী (ইভিএম), ময়মনসিংহের মুক্তাগাছা, বগুড়ার সান্তাহার (ইভিএম), নোয়াখালীর বসুরহার (ইভিএম) কুষ্টিয়ার কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর ও কুমারখালী (ইভিএম), মৌলভীবাজারের কুলাউড়া, নারায়ণগঞ্জের তারাব (ইভিএম), শরীয়তপুরের শরীয়তপুর সদর (ইভিএম), কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ, দিনাজপুরের দিনাজপুর, মৌলভীবাজারের কমলগঞ্জ, মাগুরার মাগুরা সদর (ইভিএম) ও বাগেরহাটের মোংলা পোর্ট (ইভিএম)।
বার্তাবাজার/ই.এইচ.এম