ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত একটার দিকে এ ভূমিকম্পে শতাধিক মানুষ আহত হয়েছেন। সুলাওসি দ্বীপের মাজেনি শহরের ৬ কিলোমিটার উত্তর-পূর্বে দশ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এতে বিধ্বস্ত হয়েছে অন্তত ৬০টি ঘরবাড়ি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর