বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়াল

প্রাণাঘাতি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর থেকে সারা বিশ্ব বেসামাল হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা বর্তমান করোনা ভাইরাস আগের ভাইরাস হতে ৩ গুণ বেশি শক্তিশালী।

করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ২ হাজার ৩৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৫৬৯ জন।

এ ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৯৪ জনের।

আক্রান্তে ২য় ও মৃত্যুতে ৩য় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫০৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৫৪ জন।

আক্রান্তে ৩য় এবং মৃত্যুতে ২য় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮৩ লাখ ২৬ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭ হাজার ১৬০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়ে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ করোনা ভাইরাস।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর