মস্কো সফরে গিয়ে ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ মস্কো সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সম্মেলনে ইরানের বিরুদ্ধে রিয়াদের ভিত্তিহীন অভিযোগের কথা তুলে ধরেন।

ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করে ফয়সাল বিন ফারহান দাবি করেন, সিরিয়া সংকট সমাধানের পথে ইরান বাধা দিচ্ছে। তিনি ইরানকে তার ভাষায় এ কাজ বন্ধ করার আহ্বান জানান।

বিশ্লেষকরা বলছেন, সৌদি সরকার গত বেশ কিছু সময় ধরে আমেরিকা ও ইসরায়েলের কণ্ঠে সুর মিলিয়ে তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে যাচ্ছে।

এদিকে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনলেন যখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গত প্রায় ছয় বছর ধরে ইয়েমেনের ওপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর