ফেন্সিডিল ব্যবসার অভিযোগে দুই পুলিশসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর মতিঝিলে ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্য ও দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর রিমান্ডে নিয়ে পুলিশ। আটককৃত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট বিভাগের কনস্টেবল শুয়েয খান (২৪) ও আসাদুজ্জামান (২৭)। তাদের দুই সহযোগী হলেন- লিজা (২২) ও শিবলী খান (২৮)।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় তাদের চারজনকে আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদেরকে ৪ দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (১৩ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করে পুলিশ। এসময় ৪৫ বোতল ফেন্সিডিল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী মতিঝিল থানার এসআই কাওছার আহমেদ জানান, গ্রেফতারকৃতদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা চলছে। তাদের তথ্যের ভিত্তিতে বাকিদেরকেও গ্রেফতার করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর