ডিএমপির ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ডাক্তারকে কারাদণ্ড

রাজধানীর দারুস সালাম থানার মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের একজন ডাক্তারকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তার সেলিম মিয়া ডাক্তারী সনদপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করে এ ভ্রাম্যমান আদালত। একই সাথে ডাক্তারী সনদপত্র যাচাই বাচাই না করে তাকে নিয়োগ দেয়ার অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হক দারুস সালাম থানার পুলিশের সহায়তায় এ অভিযানটি পরিচালনা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর