রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে ভাসমান অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ এই মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি (অপারেশন) মো. গোলাম আজম জানান, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা একটা মরদেহ পানিতে ভাসতে দেখি। পঅরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত ওই যুবকের নান পরিচয় জানা সম্ভব হয়নি। আমরা পরিচয় উদঘাটনের চেষ্টা করছি। ময়নাতদন্ত শেষে জানা যাবে তার মৃত্যুর কারণ।
বার্তাবাজার/এসজে