বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করে বলেছেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোটের অংশীদার জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমি এবং মুসলিম লীগের সভাপতি এএইচএম কামরুজ্জামান খানের স্মরণে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বঙ্গবন্ধুর বিদায়ের পরে এ দেশে গণতন্ত্রের কথা যারা বলছেন, আমি মনে করি তারা ওই গণতন্ত্র রক্ষা করতে পারেননি। বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। আর আজকে তার উত্তরসূরীরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করেছেন।

সরকাকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই সরকারের এমন করুণ পরিণতি অপেক্ষা করছে, সেটা তারা চিন্তাও করতে পারবে না। সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাকস্বাধীনতা হরণ করছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে।

তিন আরও বলেন, করানা মহামারির সময়ও বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হয়েছে। এ সময়ে দুর্নীতি করে হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে দেশে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর