হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নোমান ছিদ্দিক (৪০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে ৬১০পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে জড়িত রয়েছে এমন অভিযোগ করেন স্থানীয় লোকজন।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী নোমান ছিদ্দিক (৪০) জাহাজমারা ইউনিয়নের বিরবিরি ৪নং ওয়ার্ডের মধ্যলক্ষীদিয়া গ্রামের আবসারুল হকের ছেলে।

এ বিষয়ে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ (বৃহস্পতিবার) বিকেলে কোস্ট গার্ডের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় নোমান ছিদ্দিককে (৪০) ৬১০পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর