গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া বাসস্ট্যান্ডের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী নিমার্ণ শ্রমিক মোলায়েম হোসেন (৪৫) নিহত হয়েছ্। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার সময় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী বাসকে সাইড দিতে গেলে পাকা রাস্তার উপর পড়ে গেলে বিপরীতদিক অথর্যাৎ পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোলায়েম ঘটনাস্থলেই নিহত হয়।

মোলায়েম হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের মৃত আফেল মন্ডলের ছেলে।

তার সাথে থাকা মোটর সাইকেল চালক আহত তৈজদ্দীন বার্তা বাজারকে জানান, গাংনী মহিলা কলেজ পাড়া এলাকায় একটি নিমার্নাধীন বাড়ির শ্রমিক হিসাবে কাজ শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে চেংগাড়া বাজার এলাকায় পৌছালে মেহেরপুর গামী একটি ট্রাক চাপা দিলে এ দূঘটনা ঘটে।

তিনি বার্তা বাজারকে আরো জানান, স্থানীয়রা সাথে সাথে উদ্ধার করে গাংনী উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বজলুর রহমান বার্তা বাজারকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেয়া হয়েছ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর