চট্টগ্রামে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযানে নগরীর জিইসি মোড় এলাকায় পরিচালিত অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বার্তা বাজারকে জানান, নগরীর জিইসি মোড় এলাকার ফ্লেভারস প্রিমিয়াম সুইটস এন্ড বেকারসকে চিঁড়া ভাজা এবং নিমকিতে অবৈধ ভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা এবং মিঠাই সুইটস এন্ড বেইককে ক্রিম বানে অবৈধ ভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে ২৫ হাজার টাকা সহ ওজন যন্ত্রে ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর