শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বি এম সাইফুজ্জামান স্বপন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের মদনপুর মাদ্রাসা প্রাঙ্গণে কম্বল বিতরণ করা হয়।
এদিন মাদ্রাসার গরিব ও এতিম শিক্ষার্থীসহ সদর ইউনিয়নের অসহায়, দরিদ্র ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক খন্দকার শফিকুল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ অনেকেই।
আ.লীগ নেতা সাইফুজ্জামান স্বপন বার্তা বাজারকে জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি এ কম্বল বিতরণ করেছেন। শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বার্তাবাজার/এ.আর