মিরপুরের ঐতিহ্যবাহি বড় মসজিদের নতুন কমিটিতে সহ-সভাপতি হলেন আড্ডু

মিরপুর বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন পল্লবী থানা যুবলীগের নেতা শেখ মোহাম্মাদ আলি আড্ডু।

মিরপুর ১১নং সেকশনের ঐতিহ্যবাহি বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ (বড় মসজিদ) এর নতুন কমিটিতে শেখ মোহাম্মদ আলী আড্ডুকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

শেখ মোহাম্মদ আলি আড্ডু বার্তা বাজারকে বলেন, মসজিদ হচ্ছে পবিত্র জায়গা। ঢাকা-১৬ আসনের সাংসদ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ আমাকে মহান আল্লাহ’র ঘরের সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি পুরোদমে এ ঐতিহ্যবাহি বড় মসজিদের উন্নয়নে সচেষ্ট থাকবো।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, মসজিদের নতুন কমিটিতে আমাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা ও দোয়া চাই।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর