সিরাজগঞ্জে বিএনপি নেতা রঞ্জন কারাগারে

সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বৃহস্পতিবার বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বাহাউদ্দিন ফারুকী বার্তা বাজারকে জানান, বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের নামে দু’টি মামলায় ওয়ারেন্ট থাকায় পলাতক ছিলেন দীর্ঘদিন ধরে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে উল্লেখিত মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর