একাদশ ঘোষণা করলো না ভারত, অপেক্ষা একজনের জন্য

আগামীকাল শুক্রবার (১৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত। ম্যাচের আগের দিন অর্থাৎ আজ একাদশ ঘোষণা করার কথা ছিল ভারতের।

কিন্তু একজন ক্রিকেটারের জন্য একাদশ ঘোষণা হয়নি ভারতের। তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়েন হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহ। বিহারী ও জাদেজা শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন।

বুমরাহকে শেষ টেস্টে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরেও তার জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। বুমরাহর জন্য আজ একাদশ ঘোষণা করেনি ভারত। এমনটিই জানিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাথোর।

তিনি বলেন, দলের ডাক্তাররা বুমরাহকে এখনো সুস্থ করার চেষ্টায় আছেন। কাল সকাল পর্যন্ত দেখা হবে তাকে। যদি সে খেলার জন্য ফিট থাকে তাহলে খেলবে। না হলে ওকে ছাড়াই মাঠে নামবে বাধ্য হবে ভারত।

এর আগে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব ও লোকেশ রাহুল। আগামীকাল বুমরাহ খেলতে না পারলে তার পরিবর্তে দেখা যেতে পারে শার্দুল ঠাকুরকে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর