নাফ নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ ২বিজিবি। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে নাফ নদীর জইল্যার দ্বীপ হতে মাদকসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
আটককৃতরা হলেন- চট্টগ্রাম পটিয়া থানার শেয়ারী পাড়ার মৃত আব্দুস শুক্কুরের পুত্র মোঃ সাবের (২৬) এবং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলী আহমদের পুত্র মোঃ করিম উল্লাহ (২১) উরুফে সাবের।
অধিনায়ক বার্তা বাজারকে জানান, বৃহস্পতিবার সকালে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানরা নাফ নদীর জইল্যার দ্বীপে অভিযান চালায়। এসময় দুটি বস্তা কাঁধে দুইজন ব্যক্তিকে ধাওয়া করে আটক পরবর্তী বস্তার অভ্যান্তরে থাকা ৯০ হাজার পিস ইয়াবড়ি জব্দ করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/এ.আর