দুই রোভার কিশোর কুমার ও ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন দীর্ঘ ১৫০ কিলোমিটারের পদযাত্রা সম্পূর্ন করলেন কক্সবাজার সমুদ্র সৈকতে।
এই ১৫০ কিলোমিটারের পদযাত্রায় চট্টগ্রাম থেকে গাছবাড়িয়া, লোহাগড়া, চকোরিয়া, রামু হয়ে কক্সবাজারে এসে থামলেন ক্রিস্টাল ওপেন স্কাউটসের দুইজন রোভার। পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
রোভার প্রোগ্রাম অনুযায়ী ‘পরিভ্রমণকারী ব্যাজ’ অর্জনের জন্য এই পথ অতিক্রম করেন তারা।
দুইজন রোভার জানায়, তাঁরা ৮ জানুয়ারী, ২০২১ তারিখ তাদের পদযাত্রা শুরু করেন। এ সময় তারা সমাজ সচেতনতামূলক মাদকমুক্ত সমাজ চাই, পরিবার ও সমাজে শান্তি চাই; স্বাস্থ্যবিধি মেনে চলি কোভিড-১৯ থেকে দূরে থাকি স্লোগান বহন করেছেন।
প্রসঙ্গত, কিশোর কুমার বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত এবং ওয়াজাহাত উল্ল্যাহ আদ্-দ্বীন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বার্তাবাজার/এ.আর