সিংড়ায় যুবলীগ নেতার কম্বল বিতরণ

বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধি ইউনিয়ন গড়তে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হুমায়ন কবির এর পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ২৫০পিছ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদোপাড়া স্কুল মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো:দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, জাকির হোসেন, ছাএলীগের সাধারণ সম্পাদক মো:বিদ্যুৎ হোসেন।

এছাড়াও ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর