বাগেরহাট পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন হাবিবুর রহমান

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট পৌরসভায় বারবার নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান আবারো পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বুধবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ৯টায় তার নৌকা প্রতীকের মনোনয়ন পাওয়ার খবর বাগেরহাট পৌছালে বাগেরহাট শহর মিছিলের শহরে পরিপূর্ন হয়। এ সময় দলীয় নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষ পৌরসভা ও রেলরোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে ভিড় করে।

এ সময় তাৎক্ষনিক ভাবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা শেখ লিয়াকত হোসেন লিটন ও পৌর মেয়র খান হাবিবুর রহমান। জেলা আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমীক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল অংগ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তার মনোনয়নের বিষয় কথা বলতে গেলে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড হেমায়েত উদ্দিন ভূইয়া বার্তা বাজারকে বলেন, খান হাবিবুর রহমানের দলীয় মনোনয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে ধন্যবাদ জানান। তিনি উপস্থিত নেতাকর্মীদের ধৈর্য্য ধারন করে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীককে বিজয়ী করতে উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর