বোয়ালমারীতে ভূমিহীনদের মধ্যে ঘরসহ কবুলিয়ত জমির দলিল বিতরণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৯২জন ভূমিহীনদের মাঝে ঘরসহ কবুলিয়ত জমির দলিল বিতরণ করা হয়েছে। জমি নাই-ঘর নাই এই সকল ভূমিহীনদের মধ্যে দলিল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলা ভূমি অফিসের সামনে সকল ভূমিহীনদের মধ্যে দলিল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ঘর নাই-জমি নাই (ক) শ্রেণীর ভূমিহীনদের ঘরসহ জমির দলিল প্রদান করা হয়েছে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৯২ জনের মধ্যে এসকল দলিল বিতরণ করা হয়েছে।

এসময় বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, কাননগো মো. জাকির হোসাইন, অফিস সহকারী মো. লুুৎফর রহমান, অফিস সহকারী নাজির মো. সেলিম খান প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর