ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত প্রধান মো. আতাউর রহমান। তিনি সদ্য সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপাচার্য অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে জানাচ্ছি যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভাইস চ্যান্সেলর মহোদয় আপনার ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান দায়িত্বের পুনঃবিন্যাস ঘটিয়ে আপনাকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করেছেন। দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী আপনি ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

অনুভূতি জানতে চাইলে নয়া রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান বার্তা বাজারকে বলেন, প্রথমেই আমি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। উপাচার্য মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তিনি নিয়োগ পেয়েছেন বিধায় আমি এ চেয়ারে অধিষ্ঠিত হতে পেরেছি। আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালনের চেষ্টা করবো। আমি দূর্নীতিকে প্রশ্রয় দেবো না। অসততাকে প্রশ্রয় দেবো না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আমার মেধা, দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য উপাচার্যকে স্যারকে সদাশয় পরামর্শ জ্ঞাপন করবেন বলে জানান।

প্রসঙ্গত, মোঃ আতাউর রহমান বিশ্ববিদ্যালয়ের ১৯তম রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর