সরকার জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা শুধু জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করছি তা নয়, পাশাপাশি ডি-র‌্যাডিকালাইজশনের মাধ্যমে তাদের ভুল পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেযার চেষ্টা করছি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মো.আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের অস্বাভাবিক জীবন থেকে ফিরিয়ে নিয়ে এসে স্বাভাবিক জীবন যাপন করতে আহ্বান জানাচ্ছি। যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদের কৃষিপণ্য, ট্রাক্টর, নগদ টাকা দিয়ে সাহায্য করছে সরকার।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে র‍্যাব সদর দফতর কতৃক আয়োজিত জঙ্গি আত্মসমর্পণ অনুষ্ঠান ‘নব দিগন্তের পথে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামাল বলেন, বাংলাদেশ সরকার কখনও জঙ্গিবাদ আশ্রয় -প্রশ্রয় দেয় না। প্রধানমন্ত্রী জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। এতে আমরা কখনই বলি নাই জঙ্গিবাদ একেবারে শেষ করে ফেলব। বলেছি জঙ্গিবাদ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি।

এসময় তিনি বলেন, আমি অনেক দেশেই গিয়েছি তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনারা কি ভাবে জঙ্গিবাদ দমন করলেন? আমি বলেছি বাংলাদেশের জনগণ কখনও জঙ্গিবাদকে সমর্থন করে না বলেই আমরা জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। দেশে জঙ্গিরা যখন তৎপর ছিল। একের পর এক হামলা চালাচ্ছিল ঠিক তখন প্রধানমন্ত্রী কৃষক, শ্রমিক-শিক্ষকসহ দলমত ধর্ম নির্বিশেষ মেহনতি জনতাকে ডাক দিয়েছিলেন ঘুরে দাড়াবার জন্য। সবাই ঘুরে দাঁড়িয়েছে, মানববন্ধন হয়েছে, সমাবেশ হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে। স্কুলের ছাত্রটিও ঝুলিয়েছিল ‘জঙ্গিবাদকে সমর্থন করি না।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর