মাদারীপুরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে বৃহস্পতিবার দুপুরে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বক্তব্য রাখেন।

এসময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল সহ মাদারীপুর জেলা শখার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর