করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, আক্রান্ত ৮১৩ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭ হাজার ৮৪৯ জন। গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের।

একই সময়ে আরও ৮১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭২৩ জনের।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৮৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর