রিয়াদের হাফসেঞ্চুরিতে তামিমদের হারাল মাহমুদউল্লাহ একাদশ

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় তামিম ইকবাল একাদশ ও মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। এই ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত হাফসেঞ্চুরিতে জয় পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। এছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ওপেনার নাঈম শেখ।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাহমুদউল্লাহ একাদশ। ওপেনার ইয়াসির আলি রাব্বি ৩ ও তিনে নামা সাকিব আল হাসান ৯ রান করে সাঝঘরে ফিরেন।

তবে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন ওপেনার নাঈম শেখ। মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ৪২ রান করে ফিরেন নাঈম। এরপর ২৮ রান করে মুশফিক ফিরলে দলের হাল ধরেন রিয়াদ।

রিয়াদকে সঙ্গ দিতে ব্যর্থ মোসাদ্দেক হোসেন। তিনি ৩ রান করে ফিরেন। তবে মেহেদী হাসান মিরাজের ১৩ ও রিয়াদের ৫১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৩৬.৫ ওভারে জয় তুলে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

তামিম একাদশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান ১টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর