নিজেদের ঘরের মাঠে বেহাল অবস্থা শ্রীলঙ্কা। ডম বেস ও স্টুয়ার্ট ব্রডের তাণ্ডবে প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানেই অলআউট হয়ে গেছে লঙ্কানরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৪ রানেই সাজঘরে ফেরেন ওপেনার লাহিরু থিরিমান্নে। এরপর রানের খাতা না খুলেই ফিরেন কুশল মেন্ডিস।
অন্যদিকে ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন কুশল পেরেরা। তিনি মাত্র ২০ রান করে সাঝঘরে ফিরেন। এরপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমান। তারাও ব্যর্থ হন।
ম্যাথিউস ২৭ ও চান্দিমাল ২৮ রান করে ফেরেন। এরপর একে একে ফিরেন নিরোশান ডিকভেলা (১২), দাসুন শানাকা (২৩), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৯), দিলরুয়ান পেরেরা (০) ও লাসিথ এম্বুলদেনিয়া (০)।
শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ১৩৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে ১০.১ ওভার বল করে ৩০ রান দিয়ে ৫ উইকেট নেন ডম বেস। ২০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। এছাড়াও জ্যাক লিচ ১টি উইকেট শিকার করেছেন।
বার্তাবাজার/এস.জি