বলাৎকারকে ‘পুরুষ ধর্ষণ’ হিসেবে গণ্য করতে হাইকোর্টে রিট

নারী ধর্ষেণের মতো পুরুষ বলাৎকারকেও অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশাধনী চেয়ে হাইকোর্টে আবেদন করেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

এ আবেদনের পক্ষে তিনটি রিট করেছেন। রিট তিনটি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মাসুম বিল্লাহ, মানবাধিকার কর্মী তাসমিয়া নূহাইয়া আহমেদ ও ড. সৌমেন ভৌমিক।

এই রিট আইনে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

রিটের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, ‘সম্প্রতি দেশে উল্লেখযোগ্য হারে ছেলে শিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা বেড়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। তাই দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে নারী ধর্ষেণের মতো পুরুষ বলাৎকারকেও অপরাধ হিসেবে যুক্ত করে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশাধনী চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

তাপস কান্তি বল আরো বলেন, রিটে দণ্ডবিধির ৩৭৫ ধারায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় পরিবর্তন করে পুরুষ কর্তৃক শিশুদের বলাৎকারকে ধর্ষণ হিসেবে গণ্য করে এ ধরনের অপরাধ ধর্ষণের মতোই শাস্তিযোগ্য যাতে করা হয় আমরা সেটি চাই।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর