ক্রিকইনফোর স্বপ্নের একাদশে নাসির-আশরাফুল

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বাংলাদেশের ‘ড্রিম ইলেভেন’ বা স্বপ্নের একাদশ বাছাই করেছে। সেই একাদশে চমক হিসেবে আছেন মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল ফিক্সিং কাণ্ডে জড়িয়ে জাতীয় দল থেকে জায়গা হারান। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। দেশের ক্রিকেটার অন্যতম বড় তারকা তিনি।

এছাড়াও এই একাদশে আছেন অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দল থেকে জায়গা হারানো এই ক্রিকেটার এখন ঘরোয়া ক্রিকেটও ঠিক মতো সুযোগ পান না। দেশের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালের শুরুতে।

তাকে দলের সেরা ফিনিশার ভাবা হত। কিন্তু ইনজুরি, বাজে ফর্ম ও বিতর্কিত কাণ্ডে নাম জড়িয়ে জতীয় দল থেকে ছিটকে পড়েন তিনি। সেই নাসির ইএসক্রিকইনফোর একাদশে রয়েছেন।

ক্রিকইনফোর বাছাইকৃত বাংলাদেশের স্বপ্নের একাদশের অধিনায়ক হিসেবে আছেন মাশরাফি বিন মর্তুজা। পঞ্চপাণ্ডবের বাকি চারজন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন এই একাদশে।

একাদশে তামিমের সঙ্গে ওপেনার হিসেবে আছেন লিটন দাস। মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। দেশের ইতিহাসের অন্যতম সেরা দুই স্পিনার মোহাম্মদ রফিক ও আব্দুর রাজ্জাকও আছেন এই স্বপ্নের একাদশে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর