ডিমলায় হুইল শারীরিক প্রতিবন্ধীদের চেয়ার বিতরণ

নীলফামারীর ডিমলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) উপজেলা পরিষদ মাঠে প্রতিবন্দি সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারী এর সহযোগিতায় ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।

এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নূরি ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর