আপন ভাতিজিকে ধর্ষণের পর মৃত্যু: ৪০ বছরের সশ্রম কারাদণ্ড

জয়পুরহাটের আপন ভাতিজিকে ধর্ষণের পর ভাতিজি আত্নহত্যা করার কারণে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড, ২ লক্ষ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মাসুদ রানা। সে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর উত্তর পাড়া আবুল কালাম আজাদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ জুলাই দুপুর ১২ টার দিকে খাতিজা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে নদীর বাঁধের নিচে গেলে নাবলিকা ভাতিজিকে জোড়পূর্বক মাসুদ রানা একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারে মাসুদ পালিয়ে যায়। খাতিজা লোক লজ্জায় ওই দিন বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে কীটনাশক বীষ পান করে আত্নহত্যা করে। পরের দিন ৩ জুলাই বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।

এরপর ওই বছরের ১৮ নভেম্বর মাসুদ রানাকে অভিযুক্ত করে পুলিশ অভিযোগ পত্র দাখিল করলে দীর্ঘ শুনানির পর আদালতের বিচারক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি।

বার্তাবাজার/পি/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর