বগুড়ার শেরপুরের চকখানপুর গ্রামে বাবার নির্যাতন সইতে না পেরে ১৪ জানুয়ারী সকাল ১০ টায় নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে কুমারী সম্পা বালা (১৫) নামের এক কিশোরী।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নরে চক খানপুর গ্রামের গ্রামের দীনেশ চন্দ্র গায়েনের কিশোরী মেয়ে সম্পা বালার গত ৭ দিন পূর্বে বিয়ে ঠিক হয় কিন্তু পারিবারিক কলহের জন্য সেই বিয়ে ভেঙ্গে যায়। বিয়ে সংক্রান্ত ঘটনা নিয়ে এর আগেও বাবার নির্যাতন সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বিয়ে ভেঙ্গে যাওয়ায় আবারো তার বাবা নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে অভিমান করে নিজ ঘরে রশির সাথে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/পি