কক্সবাজারে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী (ব্লাস্ট) এনজিওকর্মী ফারজানা আক্তারের বিরুদ্ধে বিজিবি’র দায়ের করা শত কোটি টাকার মানহানি মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর আদালতে আত্মসমর্পন করলে আসামী পক্ষের আইজীবির আদেদনের ভিত্তিতে আদালত এই জামিনের রায় দেন। আসামীপক্ষের আইনজীবি আবদু শুক্কুর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি’র আইনজীবি সাজ্জাদুল করিম ‘বার্তা বাজার’কে জানান ভিত্তিহীন একটি মিথ্যা অভিযোগ তুলে দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এই এনজিও কর্মী। যা তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়েছে। আপাতত আসামী জামিন পেলেও তার বিরুদ্ধে মামলার কার্যক্রম অব্যাহত থাকবে।
তথ্য সূত্র মতে, গেলো ৮ অক্টোবর টেকনাফ (২-বিজিবি) ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া চেকপোস্টে সন্দেহজনক ভাবে বেসরকারী সংস্থা ব্লাস্টের নারী কর্মী ফারজানাকে তল্লাশি করা হয়। পরে ওই এনজিও কর্মী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। অভিযোগ তোলার পর বেশ ক’টি গনমাধ্যমের অনলাই পোর্টালে তার বক্তব্য দিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। আবার বিজিবি বেশ ক’টি গনমাধ্যমে উক্ত প্রতিবেদনের বিরোধীতা করে প্রতিবাদ জানায়। ঘটনার দুই দিন পর ১০ নভেম্বর বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই এনজিও কর্মীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করেন। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় টেকনাফ থানা পুলিশকে। ২২ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে টেকনাফ থানা পুলিশ। আদলত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিকে সমন জারি করে। সমন পেয়ে আসামী আজ আদালতে হাজির হন।
বার্তাবাজার/পি