আখাউড়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল নামকস্থনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত সিকান্দার মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় দুপুরে দুধ বিক্রেতা ফিরোজ মিয়া রেললাইন পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

রেলওয়ে থানার ওসি শফিউল আজম জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর