টি-টেন থেকে নিজেকে সরিয়ে নিলেন রাসেল

আগামী ২৮ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে টি-টেন লিগের। আসর শুরুর কিছুদিন আগেই টি-টেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

এবারের টি-টেন লিগে নর্দান ওয়ারিয়র্সে আইকন ক্রিকেটার হিসেবে ছিলেন রাসেল। কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তার বিকল্প খুঁজে নিয়েছে দলটি।

তবে রাসেল কেন নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ ব্যাপারে কিছু জানা যায়নি। রাসেলের সরে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে দলটি।

রাসেলের পরিবর্তে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়েইন পার্নেলকে দলে নিয়েছে ওয়ারিয়র্স। একই সঙ্গে নতুন আইকন হিসেবে নিকোলাস পুরানের নাম ঘোষণা করেছে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর