ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

ফটিকছড়ির চট্টগ্রাম-হেয়াকো মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো আবদুল কাদের (৮০) (প্রকাশ: ঘটক কাদের) নামক এক বৃদ্ধের। নিহত আব্দুল কাদের দাতঁমারা ইউপি’র পশ্চিম বড় বেতুয়া বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউপির শান্তিরহাট বাজারের দক্ষিণ পাশে কালিকুম্ভা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানা যায়, আবদুল কাদের একজন অসহায় লোক। তার সন্তানসন্ততি কেউ নেই। তিনি ভিক্ষা করে কোনমতে জীবন যাপন করছিল।

এ ব্যাপারে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, আব্দুল কাদের চোখে কম দেখতেন, রাস্তা দিয়ে হাটার সময় মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। মোটর সাইকেলটি আটক করা হয়েছে। আব্দুল কাদের খুবই অসহায়, তার দাফনের জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর