ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলা হয়নি। তৃতীয় টেস্ট দিয়ে অভিষেক হয় উইল পুকোভস্কির। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬২ রান করা এই ওপেনার আবারও ইনজুরিতে পড়েছেন।
সিডনিতে তৃতীয় টেস্টটি খেলার সময়েই কাঁধে ব্যথা পেয়েছিলেন পুকোভস্কি। যার ফলে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী বাঁহাতি ওপেনার মার্কাস হ্যারিস।
মার্কাস হ্যারিস ইংল্যান্ডের মাটিতে ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলেন। আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে অজিরা। এই ম্যাচে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাকে।
চার ম্যাচের টেস্ট সিরিজে পঞ্চম ওপেনার হিসেবে খেলতে যাচ্ছেন হ্যারিস। প্রথম দুই টেস্টে ওপেনিংয়ে ছিলেন জো বার্নস ও ম্যাথু ওয়েড। তৃতীয় টেস্টে ওপেনিংয়ে ছিলেন ওয়ার্নার ও পুকোভস্কি।
শেষ টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, ক্যামেরুন গ্রিন, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
বার্তাবাজার/এস.জি