নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার(১৪জানুয়ারী) সকাল ১০ঘটিকায় বসুরহাট পৌরসভার রুপালী চত্তর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খান’র সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে আব্দুল কাদের মির্জা বলেন, আমি এই পৌরসভা নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী অংশ হিসেবে নিয়েছি ভোটে কোনো অনিয়ম হলে সবাইকে নিয়ে আমি প্রথম ভোট বর্জন করবো।
বার্তাবাজার/পি