ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে নামে।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দুই দলের অধিনায়ক বানানো হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রস্ততিটা ভালো হয়নি তামিম একাদশের।
হাসান মাহমুদ, শরিফুল ইসলামের বোলিং তাণ্ডবে মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায় তামিম একাদশ। ৪০ ওভারে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনলেও ৩৭.২ ওভার ব্যাট করতে পেরেছে তামিম একাদশ।
জয়ের জন্য মাহমুদউল্লাহ, মুশফিক, সাকিবদের প্রয়োজন ১৬২ রান। তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন। তামিম করেন ২৮ রান। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ২৭ রান করেছেন।
মাহমুদউল্লাহ একাদশের হয়ে ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার হয়েছেন হাসান। এছাড়াও শরিফুল ও আল আমিন হোসেন ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেটের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
তামিম একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ একাদশ: ইয়াসির আলি রাব্বি, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল আমিন হোসেন এবং শরীফুল ইসলাম।
বার্তাবাজার/এস.জি