শার্শায় প্রাইভেটকার ও ৩৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

যশোরের শার্শা জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি প্রাইভেটকারে ৩৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ সবুজ হাসান পাইক (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার সময় ফেনসিডিল ও প্রাইভেটকারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ঝিকরগাছা উপজেলার সোনাকুড় (ময়ড়া পাড়া) গ্রামের মোঃ হাবিবুর রহমান পাইক’র ছেলে মোঃ সবুজ হাসান পাইক (২৬)।

শার্শা থানার অফিসার ইন—চার্জ (ওসি)মোঃ বদরুল আলম খান বার্তা বাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের (এএসআই)মোঃ আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন টেংরা গ্রামস্থ জামতলা টু বালুন্ডা গামী পাকা রাস্তায় ডি.এস.টি মাধ্যমিক বিদ্যালয় চৌরাস্তার মোড়ে বিটের কাছে পাকা রাস্তার উপর হইতে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ মোঃ সবুজ হাসান পাইককে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর