শেরপুরে করোনা প্রতিরোধে ব্রাকের কমিউনিটি সভা অনুষ্ঠিত

ব্রাকের জনস্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যার আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে কমিউনিটি সম্পৃক্তকরণ ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার করণের ও কমিউনিটি ওরিয়েন্টেশন এবং কমিউনিটি করোনা ভাইরাস প্রটেকশনের কমিটি গঠনের লক্ষ্যে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার রাশেদুল হক, ব্রাকের ফিল্ড অর্গানাইজার মো. রাজু আহম্মেদ, ল্যাব টেকনিশিয়ান মোহাম্মাদ রবিউল ইসলাম, ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী কাজল, কমিউনিটি গ্রুপের সহ সভাপতি মোছা. চানভানু, কোষাধক্ষ মাজেদা বেগম, সদস্য তাপস চন্দ্র রায়, কো-অপ্ট সদস্য মালেকা বিবি, কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য মজিবর রহমান, রাসেল মাহমুদ, রায়হান ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় জনসচেতনতামূলক আলোচনা তুলে ধরা হয়। এবং করোনা ভাইরাস পজেটিভ ব্যাক্তিদের ব্রাকের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন, চিকিৎসা ও ১৪ দিনের খাবারে ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর