মুজিববর্ষ উপলক্ষে মুজিবময় করবো সময়, এই স্লোগান কে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধা জননেতা মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার সকালে পাটিকাপাড়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদুৎসাহী সমাজ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মর্জিনা বেগম,পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহানা ফেরদৌসি সিমা, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিলন সরকারসহ উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/পি