রাজধানীতে বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেফতার ১৩

রাজধানীর গুলশান এলাকা থেকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা সকলে মাদক সেবন ও ব্যবসায়ের সাথে জড়িত বলে জানিয়েছেন র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন তালুকদার (৩৩), মো. মোস্তফা কামাল (৩৯), মুর্তুজা (৫৬), স্বপন মিয়া (১৮), মঈন শরিফ (২৫), আনিসুল হক (৩৩), জাহাঙ্গির আলম (৫০), জাহেদুল ইসলাম (২৮), আশরাফুল ইসলাম (২৮), কালাম (৪৮), সাজেদুল ইসলাম (২৫), ওমর ফারুক (৩০) এবং তরিকুল ইসলাম (৩০)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, মাদক বিক্রির এক লাখ ৬২ হাজার ৬০ টাকা ও ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া সকল ব্যক্তিদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন র‌্যাব।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর